আগামীকাল সোমবার এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে কাঞ্চনপুর মহকুমাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬ টা থেকে ৬ সেপ্টেম্বর সকাল ৬ টা পর্যন্ত কাঞ্চনপুর মহকুমায় জারি করা হয়েছে ১৬৩ধারা। এছাড়াও নিরাপত্তাজনিত কারণে মহকুমায় বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। রবিবার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন কাঞ্চনপুর মহকুমা শাসক শুভম বাগভান এবং কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ।