আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে পুরসভা নির্বাচন নিয়ে এখনও বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়নি। তবে পরিস্থিতি আরও স্পষ্ট মূলে দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতি নেবে। জিতেন্দ্র চৌধুরী বলেন, বিজেপি শাসনামলে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। কীভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসা যায় এবং মানুষকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করা যায়, সেই বিষয়গুলিই নির্বাচনী প্রচারে মানুষের সামনে তুলে ধরবে সিপিআইএম।