মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন শিক্ষা পরিকাঠামোকে আরও শক্তিশালী করে ছাত্রছাত্রীদের জন্য উন্নত ও সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তোলা সরকারের অঙ্গীকার। আজ আগরতলার শান্তিপাড়াস্থিত ক্ষেত্রমোহন এস.বি. স্কুলে নির্মীয়মাণ নতুন ভবনের চলমান নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করে তিনি একথা বলেন। তিনি বলেন সরকার শিক্ষা পরিকাঠামোর উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়েছে এবং সমাজের সর্বস্তরের শিশুদের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য কাজ করছে। রাজ্যের স্কুলগুলোতে নতুন ভবন নির্মাণ, স্মার্ট ক্লাস চালু এবং শিক্ষাগত পরিকাঠামো আধুনিকীকরণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে সহ অন্যান্য আধিকারিকরা।