সর্বশেষ সংবাদ

জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়। শুক্রবার সকালে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তি এবং গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়। শুক্রবার সকালে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তি এবং গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার-সহ অন্যান্য আধিকারিকরা। গান্ধীজয়ন্তী উপলক্ষে শুক্রবার সকালে প্রথমে আগরতলার সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যপাল। এরপর তিনি আগরতলার গান্ধীঘাটে পৌঁছে সেখানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গান্ধীজয়ন্তী উপলক্ষে গান্ধীঘাট এলাকাতেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্যপাল মহাত্মা গান্ধীর আদর্শের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি অহিংসা, শান্তি ও স্বাচ্ছতার গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন। গান্ধীজয়ন্তীর এই কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর আদর্শকে স্মরণ করার পাশাপাশি শান্তি সম্প্রীতি, অহিংসা ও স্বচচ্ছতার বার্তা তুলে ধরা হয়।

পরবর্তী খবর