শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্রে এক অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা । বিরোধী শিবিরের সমালোচনা করে মুখ্যমন্ত্রীর বার্তা বিরোধীরা শাসক দলের দিকে একটা আঙুল তুললে চারটে আঙুল বিরোধীদের দিকে থাকে। পুরোনো কেসগুলো ওরা যে ভাবে হাফিজ করে দিয়েছে তারপরেও আমি চেষ্টা করছি বলেও এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী । কোনও রকম উশৃঙ্খলতা এই সরকার বরদাস্ত করবে না । রাজ্যের শান্তি এবং সম্প্রীতি বজায় থাকতে হবে বলেও এদিন স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা । সেই সাথে মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন আগে আমরা দেখতাম যে সমস্ত জায়গায় একটা আতঙ্কের পরিবেশ ছিল সেই আতঙ্কর পরিবেশ থেকে আমরা একটা সুস্থির পরিবেশ দিতে পেরেছি । উল্লেখ্য শুক্রবার টাউন বড় দোয়ালি বিধান সভা কেন্দ্রে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় এদিন বস্ত্র দান কর্মসূচির আয়োজন করা হয় । এই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী এই বার্তা দেন ।