সর্বশেষ সংবাদ

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন একটি উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্য অর্জনের পথে তরুণ প্রজন্ম নেতৃত্ব দেবে।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন একটি উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্য অর্জনের পথে তরুণ প্রজন্ম নেতৃত্ব দেবে।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন একটি উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্য অর্জনের পথে তরুণ প্রজন্ম নেতৃত্ব দেবে। আজ আগরতলার ওমেন্স কলেজে মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন এবং সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬ ও মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার সূচনা এবং ডিজি সপ্নে তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন দেশের যুব সমাজ অগ্রগতির পথে নিয়ে যেতে সক্ষম। শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ও অর্থবহ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক জ্ঞানের সাথে আধুনিক প্রযুক্তি ও আধ্যাত্মিকতার সমন্বয় দরকার। তিনি বলেন বর্তমান রাজ্য সরকার ও প্রযুক্তির দ্বারা শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেব্বর্মা প্রমুখ।

পরবর্তী খবর