আজ আগরতলার রবীন্দ্রশতবার্ষিক প্রাঙ্গণ তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত শচীন দেব বর্মনের জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি বলেন শচীন দেব বর্মনের অনন্য সৃষ্টিশীলতা, সুরের মাধুর্য ও কালজয়ী সঙ্গীত ভারতীয় সঙ্গীতের জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গীতে, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ও রাজ্যসংস্কৃতি উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠানে শচীন দেব বর্মন সংগীত মহাবিদ্যালয় এর ছাত্রছাত্রীরা সংগীত পরিবেশন করেন।