সর্বশেষ সংবাদ

রোজভ্যালি চিটফান্ড নিয়ে ত্রিপুরায় রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই আমানতকারীদের টাকা ফেরত দিতে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

রোজভ্যালি চিটফান্ড নিয়ে ত্রিপুরায় রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই আমানতকারীদের টাকা ফেরত দিতে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

রোজভ্যালি চিটফান্ড নিয়ে ত্রিপুরায় রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই আমানতকারীদের টাকা ফেরত দিতে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২৯ সেপ্টেম্বরের শুনানিতে আদালত নির্দেশ দিয়েছে, যোগ্য আমানতকারীদের প্রাপ্য অর্থ ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে ফেরত দিতে হবে। একইসঙ্গে প্রতি মাসে অগ্রগতির রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রোজভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটিকে। এখনও সংযুক্ত না হওয়া রোজভ্যালির সম্পত্তি চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও। ২০১৫ সালে গঠিত কমিটির মাধ্যমে দীর্ঘদিন ধরে সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া চলছে। ত্রিপুরাতেও বহু আমানতকারী এখনও সম্পূর্ণ অর্থ ফেরতের অপেক্ষায়। নতুন আদালত নির্দেশে দীর্ঘ প্রতীক্ষার অবসান নিয়ে আশার আলো দেখছেন ক্ষতিগ্রস্ত আমানতকারীরা।

পরবর্তী খবর