সর্বশেষ সংবাদ

প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষ, সাংসদ বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, উত্তর-পূর্বাঞ্চলের সমন্বয়ক ড. সম্বিত পাত্র, প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী ও বিধায়ক সহ কার্যকর্তারা। বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি তৃণমূল স্তর পর্যন্ত দলকে শক্তিশালী করা ও ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পরিকল্পিত মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর রূপরেখা তৈরির লক্ষ্যে ব্যাপক বুথ-যাচাই ও পর্যালোচনা করা হয়। তাছাড়া আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের আগে নির্বাচনী কৌশল এবং বুথ-স্তরের প্রস্তুতি ও পর্যালোচনা করা হবে।

পরবর্তী খবর