সর্বশেষ সংবাদ

মঙ্গলবার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে সারা ভারত কৃষক সভার ২২ তম ত্রিপুরা  রাজ্য সম্মেলনের  সমাবেশ মঞ্চ থেকে অনুরাগ ধ্যানকর মৃত্যু ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ফের সুর চড়ালেন বিরোধী দলনতা জিতেন্দ্র চৌধুরী।

মঙ্গলবার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে সারা ভারত কৃষক সভার ২২ তম ত্রিপুরা  রাজ্য সম্মেলনের  সমাবেশ মঞ্চ থেকে অনুরাগ ধ্যানকর মৃত্যু ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ফের সুর চড়ালেন বিরোধী দলনতা জিতেন্দ্র চৌধুরী।

মঙ্গলবার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে সারা ভারত কৃষক সভার ২২ তম ত্রিপুরা  রাজ্য সম্মেলনের  সমাবেশ মঞ্চ থেকে অনুরাগ ধ্যানকর মৃত্যু ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ফের সুর চড়ালেন বিরোধী দলনতা জিতেন্দ্র চৌধুরী। এদিন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে CPIM রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন রাজ্য পুলিশের প্রাক্তন মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুকে নিয়ে রাজ্যের শাসক দল রাজ্য পুলিশ এবং রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে ।  সেই সাথে বিজেপিকে কটাক্ষ করে CPIM রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন ‘বিজেপি কোনও গণতান্ত্রিক দলই নয়।  এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ‘ । বিভিন্ন ইস্যুতে এদিন রাজ্য সরকারের সমালোচনায় সরব হন বিরোধী দলনতা ।  NCRB এর তথ্য তুলে ধরে ত্রিপুরা এখন অপরাধের দিক থেকে ত্রিপুরা এখন শ্রেষ্ঠ ত্রিপুরা বলে বর্তমান রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি ।  CPIM রাজ্য সম্পাদক  দলীয় কর্মীদের উদ্দেশে এদিন এই সমাবেশ মঞ্চ থেকে ‘ আগামী ১৭-১৮ মাস রাস্তায় থাকার ,  ঐক্যবদ্ধ থাকার বার্তাও দেন । এদিন স্বামী বিবেকানন্দ ময়দানে এই সমাবেশে বাম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয় । সাংগঠনিক শক্তি কার্যত প্রদর্শন করল বামেরা বলেই অভিমত রাজনৈতিক মহলের ।

পরবর্তী খবর