সর্বশেষ সংবাদ

মঙ্গলবার রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংগঠনিক  বি এল সন্তোষ ,  ত্রিপুরায় বিজেপির সংগঠন মহামন্ত্রী জি আর রবীন্দ্র রাজু ও  সাংসদ তথা দলের উত্তর - পূর্বাঞ্চলের কো অর্ডিনেটর সম্বিত পাত্র ।

মঙ্গলবার রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংগঠনিক  বি এল সন্তোষ ,  ত্রিপুরায় বিজেপির সংগঠন মহামন্ত্রী জি আর রবীন্দ্র রাজু ও  সাংসদ তথা দলের উত্তর - পূর্বাঞ্চলের কো অর্ডিনেটর সম্বিত পাত্র ।

মঙ্গলবার রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংগঠনিক  বি এল সন্তোষ ,  ত্রিপুরায় বিজেপির সংগঠন মহামন্ত্রী জি আর রবীন্দ্র রাজু ও  সাংসদ তথা দলের উত্তর - পূর্বাঞ্চলের কো অর্ডিনেটর সম্বিত পাত্র । রাজ্য অতিথিশালায় বিজেপির এই তিন কেন্দ্রীয় নেতৃত্বকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা । উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, শিলচরের বিধায়ক তথা বিজেপির ত্রিপুরা রাজ্য প্রভারি ডাঃ রাজদ্বীপ রায় সাংসদ রাজীব   ভট্টাচার্য প্রমুখ । বেশ কিছু সময় আলোচনা হয় রাজ্য অতিথিশালায় ।  পরে বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় জানান VC  নির্বাচনের জন্য বিজেপি প্রস্তুত আছে । নির্বাচনকে নিয়ে বিজেপি প্রস্তুতি নিচ্ছে । এদিকে সূত্রের খবর ভিলেজ কমিটির নির্বাচনে তিপ্রা মথার সাথে বিজেপির জোট সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয় বলে খবর । তিপ্রা মথার সাথে বিজেপির জোট যে কার্যত হচ্ছে না তার ইঙ্গিত মিলেছে । তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর সাফ জানিয়ে দিয়েছেন তিপ্রাসা একর্ড  বাস্তবায়িত না হলে জোট নয় তা বার বার পরিস্কার করে দিয়েছেন । সোমবারও তা আবার সাফ জানিয়ে দেন প্রদ্যোত কিশোর ।

পরবর্তী খবর