সর্বশেষ সংবাদ

‘ত্রিপুরায় কমিউনিস্ট শেষ হয়ে গেছে। আর কোনও দিন ফিরবে না’ ।

‘ত্রিপুরায় কমিউনিস্ট শেষ হয়ে গেছে। আর কোনও দিন ফিরবে না’ ।

‘ত্রিপুরায় কমিউনিস্ট শেষ হয়ে গেছে। আর কোনও দিন ফিরবে না’ । কমিউনিস্টের কথা চিন্তা করার কোনও দরকার নেই ।‘ রাজ্যে এসে কমিউনিস্টদের এই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব।  রবিবার রাজ্য বিজেপির পক্ষ থেকে বিপ্লব কুমার দেবকে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দেওয়া  সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করে দলীয় কর্মী সমর্থকদের উজ্জিবিত  করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব বিপ্লব কুমার দেব । ‘আমি আপনাদের প্রতি ঋণী , কোনও কার্যকর্তাকে আমি ভুলিনি, নিজেকে চিনুন ।  বিপ্লব দেব কে চেনার দরকার নেই’ । এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে দলের কর্মীদের উদ্দেশে এই বার্তাও  দেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব। রবিবার রাজ্যে আসেন  বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব। MBB বিমান বন্দরে  বিপ্লব কুমার দেব-কে স্বাগত জানানোর জন্য দলীয় কর্মীদের বিপুল ভিড় এবং উচ্ছাস লক্ষ্য করা যায় এদিন ।

পরবর্তী খবর