“ আজকের কর্মসূচি দেখে দুটো দলের কম্পন শুরু হয়ে গেছে । আরও কম্পন করাতে হবে। আমরা আমাদের কাজ করে যাবো। মানুষের জন্য কাজ করে যাবো। এই কারণেই পার্টিতে আমরা এসছি । কে কি পদ পেলেন সেটা বড় কথা নয় । কাজের মাধ্যমেই পদ আসে । কাজের বিকল্প হয় না । এটাই বড় কথা ।‘’ রবিবার রাজ্য বিজেপির পক্ষ থেকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবকে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা । সেই সাথে মুখ্যমন্ত্রী এদিন আরও উল্লেখ করেন ‘বিজেপি এখন বন্দে ভারতের মতো এগিয়ে যাচ্ছে । আর CPIM , কংগ্রেস স্টেশনেই থাকবে। আর টা টা করবে ।‘