সর্বশেষ সংবাদ

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা  জানিয়েছেন, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ নেবে।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা  জানিয়েছেন, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ নেবে।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা  জানিয়েছেন, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ নেবে। পাশাপাশি তিনি জানান, সরকার সতর্ক রয়েছে এবং সংশ্লিষ্ট সবাই টানা কাজ করে  চলেছেন। গতকাল রাজধানীর বিবেকানন্দ স্কুল, বড়দোয়ালী ও আশ্রম চৌমুহনীর স্বামী দয়ালানন্দ স্কুলের ত্রাণ শিবির ও বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের সঙ্গে কথা বলার পর একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। মুখ্যমন্ত্রী খোয়াই ও পশ্চিম জেলায় আচমকা জল ঢুকে পড়ার ব্যাপারে অবগত আছেন জানিয়ে বলেন, পশ্চিম জেলায় বড়মুড়া পাহাড়ে ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় জল ঢুকেছে। হাওড়া নদীর জল বিপদসীমা অতিক্রম করেছিল, তবে এখন ধীরে ধীরে জল কমছে, যা একটি ভালো দিক বলেও তিনি উল্লেখ করেন।” মুখ্যমন্ত্রী বলেন, ত্রাণ শিবির খোলা হয়েছে এবং সবার জন্য খাবার ও শিশুদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে।

পরবর্তী খবর