সর্বশেষ সংবাদ

ফেডারেশন অব প্রেস ক্লাবস এর সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব নিয়ে রাজ্যে ফিরলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা হেডলাইনস ত্রিপুরা ন্যাশনালের এডিটর প্রণব সরকার।

ফেডারেশন অব প্রেস ক্লাবস এর সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব নিয়ে রাজ্যে ফিরলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা হেডলাইনস ত্রিপুরা ন্যাশনালের এডিটর প্রণব সরকার।

ফেডারেশন অব প্রেস ক্লাবস এর সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব নিয়ে রাজ্যে ফিরলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা হেডলাইনস ত্রিপুরা ন্যাশনালের এডিটর প্রণব সরকার। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণকে ঘিরে রাজ্যের সাংবাদিক মহলে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। আগরতলা বিমানবন্দরে পৌঁছালে ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির পক্ষ থেকে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। সর্বভারতীয় স্তরে ত্রিপুরার সাংবাদিক সমাজের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় সংগঠনের সদস্যরা প্রণব সরকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, ফেডারেশন অব প্রেস ক্লাবসের সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে তাঁর ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করবেন। দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক ও প্রেস ক্লাবগুলির সঙ্গে সমন্বয় আরও শক্তিশালী করার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, অধিকার, নিরাপত্তা এবং কল্যাণের বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে আগামী দিনে কাজ করার লক্ষ্য রয়েছে বলে তিনি জানান।

পরবর্তী খবর