সর্বশেষ সংবাদ

ত্রিপুরায় স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার।

ত্রিপুরায় স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার।

ত্রিপুরায় স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো “Building a Unicorn in Tripura” শীর্ষক কর্মশালাতে আনুষ্ঠানিকভাবে চালু করা হলো T-RISE অর্থাৎ Tripura Registry & Integration for Startup Ecosystem Portal এই কর্মশালার মূল লক্ষ্য, ত্রিপুরার তরুণ উদ্যোক্তাদের উচ্চ প্রবৃদ্ধির এবং আন্তর্জাতিক মানের ব্যবসা গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিক, শিল্পপতি, বিনিয়োগকারী, স্টার্টআপ প্রতিষ্ঠাতা এবং শিক্ষাক্ষেত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে স্টার্টআপ, উদ্ভাবন, কর্মসংস্থান এবং বিনিয়োগকে উৎসাহিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি হাপানিয়ার ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টারে T-NEST নামে রাজ্যস্তরের ইনকিউবেশন সেন্টার গড়ে তোলা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ত্রিপুরায় একটি ভবিষ্যৎমুখী, উদ্ভাবননির্ভর এবং শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে। এর ফলে নতুন বিনিয়োগ আসার পাশাপাশি তরুণদের জন্য তৈরি হবে কর্মসংস্থানের নতুন সুযোগ এবং ত্রিপুরা পূর্ব ভারতের অন্যতম স্টার্টআপ গন্তব্য হিসেবে উঠে আসবে।

পরবর্তী খবর