সর্বশেষ সংবাদ

শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের ৭৪তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়

শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের ৭৪তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়

শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের ৭৪তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আজকের ফরিয়াদ পত্রিকার এডিটর শাণিত দেবরায়, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ক্লাবের সম্পাদক শ্যামল দে-সহ ক্লাবের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা। সাংসদ রাজীব ভট্টাচার্যী সহ অন্যান্য অতিথিরা প্রতিষ্ঠাতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আগামী দিনেও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে ক্লাবের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ ৭৪ বছরের পথচলায় শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল ক্রীড়া, সংস্কৃতি ও সমাজসেবার ক্ষেত্রে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। প্রতিষ্ঠাতা দিবসের এই আয়োজন সেই ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা।

পরবর্তী খবর