সর্বশেষ সংবাদ

উদয়পুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাজর্ষি কলাক্ষেত্রে সমগ্র শিক্ষা অভিযানের অধীনে গোমতী জেলা শিক্ষা কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদয়পুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাজর্ষি কলাক্ষেত্রে সমগ্র শিক্ষা অভিযানের অধীনে গোমতী জেলা শিক্ষা কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায় জেলার সেরা দশ কৃতী শিক্ষার্থীকে সম্মানিত করা হয়। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ের সেরা তিন শিক্ষার্থীকেও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, পরীক্ষার ফলাফল সাফল্যের গুরুত্বপূর্ণ ধাপ হলেও শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, জ্ঞান অর্জন ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনাও ছিল।

পরবর্তী খবর