আগরতলার পূর্ব চানমারি এলাকায় গাড়ি চাপা দিয়ে যুবককে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে দীপক রুদ্র পালের বিরুদ্ধে। অভিযোগ, গত ২৯ জুলাই সৌহার্দ্য রায়কে গাড়ির সামনে পেয়ে দীপক গাড়ি না থামিয়ে সজোরে ধাক্কা দেন। বাইক-সহ রাস্তায় পড়ে গেলে তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। গুরুতর আহত সৌহার্দ্যের ডান পায়ের একাধিক হাড় ভেঙে যায়। হাসপাতালে অস্ত্রোপচারের পর বর্তমানে বাড়িতে তিনি। এদিকে ক্ষতিগ্রস্ত গাড়ি সার্ভিসিং কেন্দ্রে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। সৌহার্দ্যের পরিবার গাড়িটি উদ্ধার করে এনসিসি থানায় হস্তান্তর করেছে। পাল্টা মামলা করে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ারও অভিযোগ করেছেন আহত যুবক।