স্মার্ট মিটার ইস্যুতে বিরোধী বাম শিবির থেকে রাজ্যের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সমালোচনা সুর তোলা হয়েছে। এবার এই ইস্যুতেই রাজ্যে বিগত বাম জমানায় স্মার্ট মিটারের কাহিনী ও তথ্য তুলে ধরে বাম শিবিরের সমালোচনার পাল্টা জবাব দিয়ে বামেদের অস্বস্তি বাড়ালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন থেকে রতন বাবু দাবি করেন
" রাজ্যে বাম জমানাতেই স্মার্ট মিটারের কাজ শুরু হয়েছিল। ২০১৫ সালে ওয়ার্ক অর্ডার করা হয়। ২২-০৯-২০১৫ তারিখে ৮০ কোটি ৭ লক্ষ ৬৮ হাজার ৭৫৭ কোটি টাকার ওয়ার্ক অর্ডার হয়েছিল "। সাংবাদিক সম্মেলনে এই ওয়ার্ক অর্ডার সংক্রান্ত তথ্য এবং অডিট রিপোর্ট বিস্তারিত ভাবে তুলে ধরেন রতন বাবু।
সেই সাথে রাজ্যে সম্প্রতি বর্ধিত বিদ্যুৎ মাসুল ইস্যুর বিষয়ে রাজ্য সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলেও এদিন জানিয়ে দেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।