প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নয়াদিল্লিতে তাঁর বাসভবনে ২০২৬ কমনওয়েলথ গেমসের পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই আলাপচারিতার সময় পদকজয়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে গেমস থেকে তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মোদী বলেছেন যে, তাঁদের প্রত্যেকেই নিজেদের অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে দেশকে গর্বিত করেছেন এবং তাঁদের এই সাফল্য অনেক তরুণকে অনুপ্রাণিত করবে। মোদী একটি ভিডিও বার্তা শেয়ার করে বলেছেন যে, যারা খেলবে তারাই বিকশিত হবে এবং তিনি নাগরিকদের সর্বদা ভারতের জন্য উল্লাস করার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এবং যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখলি খাড়সে। স্কটল্যান্ডের গ্লাসগোতে ২৩শে জুলাই থেকে এই মাসের ২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত গেমসে ভারত পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে। ভারতীয় ক্রীড়াবিদরা বিভিন্ন খেলা মিলিয়ে ১৩টি স্বর্ণ, ১৭টি রৌপ্য এবং ৯টি ব্রোঞ্জসহ মোট ৩৯টি পদক জিতেছে