খয়েরপুরে চৌদ্দ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী খারচি পূজার স্নান যাত্রা।দিয়ে শুরু হয় সাত দিনের মেলা ও পূজার।ত্রিপুরার ঐতিহ্যবাহী খারচি পূজার সূচনা হলো খয়েরপুরের চৌদ্দ দেবতা মন্দিরে স্নান যাত্রার মধ্য দিয়ে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবতাদের পবিত্র স্নান করানো হয়। এই স্নান যাত্রাকে কেন্দ্র করেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় সাত দিনব্যাপী খারচি পূজা ও মেলা।
প্রতিবছরের মতো এবারও রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে চৌদ্দ দেবতা মন্দির প্রাঙ্গণে। পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী সাত দিন ধরে চলবে পূজা, ধর্মীয় আচার এবং বর্ণাঢ্য মেলা।