সর্বশেষ সংবাদ

ত্রিপুরা পুলিশের মহাপরিচালক অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যজুড়ে।

ত্রিপুরা পুলিশের মহাপরিচালক অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যজুড়ে।

ত্রিপুরা পুলিশের মহাপরিচালক অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যজুড়ে। সোমবার দুপুরে আগরতলার পুলিশ সদর দপ্তরে তাঁর দপ্তরের সংলগ্ন বাথরুম থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরে জিবি পন্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুলিশ সদর দপ্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির খোঁজ নেন। মৃত্যুর প্রকৃত কারণ এখনও সরকারি ভাবে জানানো হয়নি। ময়নাতদন্তের রিপোর্টের পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে প্রশাসন। ১৯৯৪ ব্যাচের ত্রিপুরা ক্যাডারের আইপিএস কর্মকর্তা অনুরাগ ধ্যানকর দীর্ঘ কর্মজীবনে পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার, আইজিপি (ল' অ্যান্ড অর্ডার), ডিজিপি (ইন্টেলিজেন্স) সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় দায়িত্বে সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ তদন্তের নেতৃত্ব দিয়েছেন। প্রযুক্তিনির্ভর পুলিশিং, সাইবার অপরাধ দমন এবং মাদকবিরোধী অভিযানে তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আকস্মিক প্রয়াণে পুলিশ ও প্রশাসনিক মহলে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে।

পরবর্তী খবর