সর্বশেষ সংবাদ

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফল করতে হলে ভালো পরিবেশ প্রয়োজন।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফল করতে হলে ভালো পরিবেশ প্রয়োজন।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফল করতে হলে ভালো পরিবেশ প্রয়োজন। সেই পরিবেশ রাজ্যের গড়ে তুলতে সরকার অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জী টাউন হলে বিজেপির ৮ নং টাউন বরদোয়ালী মন্ডলের উদ্যোগে আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি এ কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীদিনের ভবিষ্যত। দেশ ও সমাজ গঠনে নতুন প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ভাল ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি নিজেদের ভাল মানুষ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। তিনি সংবর্ধনা প্রাপক সকল কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

পরবর্তী খবর