সর্বশেষ সংবাদ

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আজ আরকে নগরে টিএসআরের দ্বিতীয় ব্যাটেলিয়ানে আয়োজিত পুলিশের ৯২ তম পুলিশ কনস্টেবল ব্যাচের পাসিং আউট প্যারেডে অভিবাদন গ্রহন করেন।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আজ আরকে নগরে টিএসআরের দ্বিতীয় ব্যাটেলিয়ানে আয়োজিত পুলিশের ৯২ তম পুলিশ কনস্টেবল ব্যাচের পাসিং আউট প্যারেডে অভিবাদন গ্রহন করেন।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আজ আরকে নগরে টিএসআরের দ্বিতীয় ব্যাটেলিয়ানে আয়োজিত পুলিশের ৯২ তম পুলিশ কনস্টেবল ব্যাচের পাসিং আউট প্যারেডে অভিবাদন গ্রহন করেন। তিনি বলেন পুলিশকে আরও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের ৯২ তম ব্যাচের ৪৬৯ জন পুরুষ কনস্টেবল এবং একজন টিএসআরের রাইফেলম্যান প্রায় এক বছর ধরে দক্ষতার সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন। গত বছর মে মাসে একসঙ্গে ৯৭৫ জন পুলিশ কনস্টেবলের হাতে অফার তুলে দেওয়া হয়েছিল। এরমধ্যে গত মে মাসে নরসিংগড়ে কেটিডিএস পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ৯১ তম ও ৯২ তম দুটি ব্যাচের ৪৭৬ জন  পুরুষ ও মহিলার পাসিং আউট প্যারেড হয়েছে। রাজ্য সরকার সততা বজায় রেখে পুলিশ সহ অন্যান সরকারি চাকরিতে নিয়োগ দিচ্ছে।  তিনি বলেন, পুলিশের আরও ২১৮ জন সাব ইনস্পেক্টর নিয়োগের জন্য দ্রুত নিযুক্তি প্রক্রিয়া শুরু হবে। এছাড়া আরও ৯১৮ জন পুলিশ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়াও শুরু হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। তিনি পুলিশ কর্মীদের   জনগনের আস্থা অর্জন করতে সৎ নিষ্ঠাবান ও মানবিক দৃষ্টিভ্রনি নিয়ে কাজ করতে পরামর্শ দেন।  অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ বলেন, নতুন নিযুক্ত পুলিশ কনস্টেবলদের ট্রাফিক ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষা, যুদ্ধ, দুর্যোগ মোকাবেলা, ভিড় নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা।

পরবর্তী খবর