সর্বশেষ সংবাদ

ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনার প্রথম ধাপ হিসেবে দেশজুড়ে শুরু হয়েছে স্ব-তথ্য নথিভুক্তকরণ প্রক্রিয়া।

ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনার প্রথম ধাপ হিসেবে দেশজুড়ে শুরু হয়েছে স্ব-তথ্য নথিভুক্তকরণ প্রক্রিয়া।

ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনার প্রথম ধাপ হিসেবে দেশজুড়ে শুরু হয়েছে স্ব-তথ্য নথিভুক্তকরণ প্রক্রিয়া। এই ডিজিটাল উদ্যোগে শামিল হয়ে ত্রিপুরার প্রতিটি নাগরিককে ঘরে বসেই নিজেদের তথ্য অনলাইনে জমা করার জন্য বিশেষ আপিল জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। ১৭ই জুলাই থেকে শুরু হওয়া এই প্রক্রিয়াটি চলবে আগামী ৩১শে জুলাই পর্যন্ত। অনলাইনে জমা করার জন্য প্রথমে সরাসরি ভিজিট করুন se.census.gov.in ওয়েবসাইটে। আপনার সচল মোবাইল নম্বরে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে অত্যন্ত সহজে তথ্য পূরণ করুন। গৃহস্থালির সুযোগ-সুবিধা ও সম্পদের বিবরণ সংক্রান্ত ৩৩টি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। সফলভাবে ফর্ম জমা করার পর প্রাপ্ত ১১ ডিজিটের SE ID টি যত্ন সহকারে লিখে বা স্ক্রিনশট নিয়ে রাখুন। পরবর্তীতে বাড়ি বাড়ি তথ্য যাচাইয়ের সময় এটি গণনাকারীকে দেখালে আপনার মূল্যবান সময় বাঁচবে।

পরবর্তী খবর