সর্বশেষ সংবাদ

গত প্রায় দশ দিনে রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছে।

গত প্রায় দশ দিনে রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছে।

গত প্রায় দশ দিনে রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছে। টাউন প্রতাপগড়, রামনগর-৭, পঞ্চমুখ, জয়নগর, পূর্ব ও পশ্চিম থানা এলাকাসহ কৃষ্ণনগর, দুর্গা চৌমুহনী, ধলেশ্বর, শিবনগর, কুঞ্জবন, ভোলাগিরি ও এয়ারপোর্ট রোডে পরপর অপরাধের অভিযোগ সামনে এসেছে। কোথাও মহিলার গলার স্বর্ণের হার ছিনতাই, কোথাও বাড়িতে দুঃসাহসিক চুরি—সব মিলিয়ে এলাকাগুলো কার্যত অপরাধের হটস্পটে পরিণত হয়েছে বলে অভিযোগ।
উদ্বেগের বিষয়, একাধিক ঘটনার পরও এখন পর্যন্ত কোনও অভিযুক্ত গ্রেপ্তারের দৃশ্যমান তথ্য সামনে আসেনি। ফলে প্রশ্ন উঠছে, নিয়মিত টহল, সিসিটিভি নজরদারি, গোয়েন্দা শাখা, সাইবার ক্রাইম সেল ও ক্রাইম ব্রাঞ্চের উপস্থিতি সত্ত্বেও অপরাধীরা কীভাবে বারবার একই কৌশলে সক্রিয় হচ্ছে? একই চক্র জড়িত কি না, সেই দিকেও জোরালো তদন্তের দাবি উঠেছে।নাগরিকদের মতে, শুধু মামলা রুজু নয়, দ্রুত তদন্ত, প্রযুক্তিনির্ভর অনুসন্ধান এবং অপরাধীদের আইনের আওতায় আনার মধ্য দিয়েই জনআস্থা ফিরিয়ে আনা সম্ভব।

পরবর্তী খবর