রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর বারো জন পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে। বুধবার জারি হওয়া এই বদলি তালিকায় পশ্চিম থানার ভার দেওয়া হয়েছে ইন্সপেক্টর সঞ্জিত সেনকে। আমতলী থানার দায়িত্ব পেয়েছেন ইন্সপেক্টর রানা চ্যাটার্জি। পূর্ব থানার ভার গ্রহণ করবেন ইন্সপেক্টর কৃষ্ণধন সরকার এবং এনসিসি থানার ওসি করা হয়েছে ইন্সপেক্টর পরিতোষ দাসকে। পুলিশ সদর দপ্তর সূত্রে খবর, অপরাধ নিয়ন্ত্রণে আরও কিছু প্রশাসনিক পরিবর্তন শিগগিরই হতে পারে। কয়েকটি জেলার পুলিশ সুপারদেরও বদলির সম্ভাবনা রয়েছে।