সর্বশেষ সংবাদ

লেইক চৌমুহনীতে পৌর নিগমের অভিযান, চম্পট ফুটপাত ব্যবসায়ীরা।

লেইক চৌমুহনীতে পৌর নিগমের অভিযান, চম্পট ফুটপাত ব্যবসায়ীরা।

লেইক চৌমুহনীতে পৌর নিগমের অভিযান, চম্পট ফুটপাত ব্যবসায়ীরা।
আগরতলার লেইক চৌমুহনী বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্স উচ্ছেদ অভিযান চালায়। দীর্ঘদিন ধরে ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা চালানোর অভিযোগে ক্ষুদ্র ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হলেও তারা নির্দেশ মানেননি। টাস্ক ফোর্স এলাকায় পৌঁছাতেই বহু ব্যবসায়ী তড়িঘড়ি করে দোকানপাট গুটিয়ে সরে পড়েন। পৌর নিগম জানিয়েছে, শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে এবং যান ও পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরবর্তী খবর