সর্বশেষ সংবাদ

পুর নিগমের ১ ও ২ নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন অসমাপ্ত উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

পুর নিগমের ১ ও ২ নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন অসমাপ্ত উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

পুর নিগমের ১ ও ২ নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন অসমাপ্ত উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি এলাকার রাস্তা, নিকাশি ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোগত কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিভিন্ন রাস্তার দুরবস্থা, চলাচলের অসুবিধা এবং দ্রুত সংস্কারের দাবি মেয়রের সামনে তুলে ধরেন। এলাকাবাসীর বক্তব্য শোনার পর মেয়র পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনভিত্তিক উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। মেয়র জানান, জনসাধারণের চাহিদা ও প্রয়োজনকে সর্বাধিক গুরুত্ব দিয়েই উন্নয়নমূলক কাজ করা হবে। যে সব রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় রয়েছে, সেগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে মেরামত ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় জরিপ সম্পন্ন করে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন। পাশাপাশি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলি সম্পন্ন করার ওপরও জোর দেন।

পরবর্তী খবর