বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্লো গ্রিনের পক্ষ থেকে রবিবার আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, সাউথ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে গ্লো গ্রিনের কর্মকর্তারা শহরকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্লাস্টিক বোতল ও অন্যান্য প্লাস্টিকজাত বর্জ্য ফেলার জন্য বিশেষ ধরনের ডাস্টবিন স্থাপন করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের মতে, এই উদ্যোগ শহরকে প্লাস্টিক দূষণমুক্ত রাখতে এবং নাগরিকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।