সর্বশেষ সংবাদ

সাধারণ মানুষের ওপর ফের মূল্যবৃদ্ধির চাপ।

সাধারণ মানুষের ওপর ফের মূল্যবৃদ্ধির চাপ।

সাধারণ মানুষের ওপর ফের মূল্যবৃদ্ধির চাপ। তিন মাসের মধ্যে দ্বিতীয়বার বাড়ানো হলো গৃহস্থালিতে ব্যবহৃত এলপিজি রান্নার গ্যাসের দাম। শনিবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া নতুন মূল্যে ১৪.২ কেজি ওজনের প্রতি গ্যাস সিলিন্ডারের দাম ২৯ টাকা বৃদ্ধি করা হয়েছে। সংশোধিত মূল্য রবিবার থেকেই দেশের বিভিন্ন প্রান্তে কার্যকর হয়েছে। এর ফলে রান্নার গ্যাস ব্যবহারকারী কোটি কোটি গ্রাহকের মাসিক ব্যয়ে আরও চাপ পড়বে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেও এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছিল। মাত্র তিন মাসের ব্যবধানে ফের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলির মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য, আমদানি ব্যয় এবং অন্যান্য বাণিজ্যিক কারণকে মূল্য সংশোধনের অন্যতম। কারণ হিসেবে মনে করা হচ্ছে। তবে মূল্যবৃদ্ধির ফলে দৈনন্দিন সংসার খরচে বাড়তি চাপ পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা।

পরবর্তী খবর