শহরের পরিত্যক্ত ও অব্যবহৃত পুকুরগুলিকে পুনরুজ্জীবিত করতে ধারাবাহিকভাবে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে দীপক মজুমদার-এর নেতৃত্বাধীন আগরতলা পুর নিগম। এরই অংশ হিসেবে শনিবার অভয়নগর বাজার সংলগ্ন একটি পুকুরের চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন মেয়র।পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি ও গুণগত মান খতিয়ে দেখেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর তথা মেয়র-ইন-কাউন্সিল হীরালাল দেবনাথ সহ পুর নিগমের অন্যান্য প্রতিনিধি ও আধিকারিকরা। পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার বলেন, শহরের বিভিন্ন পুকুর সংস্কারের মাধ্যমে জলাধার সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।