সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লঙ্কামুড়া সীমা চৌকিতে বিএসএফের প্রহরী সম্মেলনে ভাষন দেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লঙ্কামুড়া সীমা চৌকিতে বিএসএফের প্রহরী সম্মেলনে ভাষন দেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লঙ্কামুড়া সীমা চৌকিতে বিএসএফের প্রহরী সম্মেলনে ভাষন দেন। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে ভারতকে ‘বিকশিত ভারত’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন। দেশকে সম্পূর্ণভাবে উন্নত করার আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করে তোলা অত্যন্ত জরুরি।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশ কোনও যুদ্ধ বা সংঘাতের চ্যালেঞ্জের মুখোমুখি নয়। তবে এখন সময় এসেছে মাদক পাচার, মানব পাচার ও গবাদি পশু পাচার সম্পূর্ণরূপে নির্মূল করার। পাশাপাশি যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং জাল নোটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা রুখে দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, স্মার্ট সীমান্ত প্রকল্পে সব ধরনের পাচার রুখে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিএসএফ জওয়ানরা ভাল কাজ করছেন। তবে  কাজের সংস্কৃতি বদলাতে হবে। এজন্য সীমা সুরক্ষার জন্য স্মার্ট ফেন্সিং করার ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে সিএপিএফ জওয়ানদের দায়িত্ব রয়েছে। এটার শুরু হয়ে গেছে। এরই অঙ্গ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রীর লংকামুড়া সীমান্ত পরিদর্শন বলে তিনি জানিয়েছেন।

পরবর্তী খবর