সর্বশেষ সংবাদ

অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাসল প্রত্যাহার সহ একাধিক দাবিতে বনমালীপুর ভুতুরিয়া স্থিত ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।

অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাসল প্রত্যাহার সহ একাধিক দাবিতে বনমালীপুর ভুতুরিয়া স্থিত ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।  তাদের বক্তব্য, কোন ধরণের বিজ্ঞপ্তি ছাড়াই TSECL মে মাস থেকে বিদ্যুতের মাশুল, ফিক্সড চার্জ, ডিউটি চার্জ প্রভৃতি হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। যার ফলে প্রতিটি গ্রাহককে বাড়তি আর্থিক বোঝার সম্মুখীন হতে হচ্ছে।লাইনম্যানের সংখ্যা কম থাকায় বিদ্যুৎ লাইনে কোন সমস্যা হলে গ্রাহকদের দীর্ঘসময় ধরে অপেক্ষা করতে হয়। এমতাবস্থায় ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন রাজ্যের গ্রাহকদের স্বার্থে বিভিন্ন দাবি তুলে ধরে, তাদের দাবিগুলির মধ্যে রয়েছে,অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাশুল, ফিক্সড চার্জ ও ডিউটি চার্জ প্রত্যাহার করতে হবে।  ঘন ঘন লোডশ্যাডিং, লো ভল্টেজের সমস্যা দুর করতে হবে এবং সামগ্রিকভাবে বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন করতে হবে। কর্মসূচি শেষে সঞ্জয় চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল উক্ত দাবি সম্বলিত এক স্মারকপত্র TSECL এর ম্যানেজিং ডিরেক্টারে নিকট প্রদান করে।

পরবর্তী খবর