সর্বশেষ সংবাদ

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নের কাজকে ত্বরান্বিত করার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেছে।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নের কাজকে ত্বরান্বিত করার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেছে।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নের কাজকে ত্বরান্বিত করার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেছে। আজ মুখ্যমন্ত্রী হিসাবে চার বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে তিনি বলেন সরকারের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন। অনেক কাজ হয়েছে আরো কাজ বাকি রয়েছে। তিনি বলেন ইতিমধ্যেই মেডিকেল আসনের সংখ্যা বেড়েছে আগামী বছরের মধ্যে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক কলেজের ক্লাস শুরু  হবে। বহু চিকিৎসক নিয়োগ হয়েছে, রেফারের সংখ্যা কমেছে। নতুন নতুন নতুন সুপার স্পেশালিটি পরিষেবা চালু হয়েছে। সব মিলিয়ে ভালো পরিকাঠামোর পাশাপাশি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও দপ্তরের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।  উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরার আইন শৃঙ্খলার বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন স্বচ্ছতার সঙ্গে ২২ হাজারের উপরে চাকরি প্রদান করা হয়েছে বিভিন্ন দপ্তরে। আগামী দিনে ১০০ শতাংশ উন্নয়নের লক্ষ্যে কাজ করবে এ সরকার।

পরবর্তী খবর