মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার করে জলসম্পদের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আগরতলার কুঞ্জবনস্থিত বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে পূর্ত দপ্তরের জনসম্পদ বিভাগের উদ্যোগে স্টেট লেভেল ডাটা সেন্টারে উদ্বোধন করে একথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে জলের স্তর কোথায় কি পরিস্থিতিতে রয়েছে সেই তথ্য জানার ক্ষেত্রে এই ধরনের ডেটা সেন্টার খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। রাজ্যে মাটির নিচে জল স্তর পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কিন্তু তার সঠিক ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি ক্ষেত্রে সেচের ব্যবহার, বাঁধের রক্ষণাবেক্ষণ, নদীর জলের সঠিক ব্যবহার, এই বিষয়ে তথ্য সংগ্রহ করা ও সংরক্ষিত রাখা ক্ষেত্রেও এই ডেটা সেন্টারটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন মানবিক ঘাটতি পূরণে সরকার সর্বদাই সচেষ্ট। তিনি বলেন সবার প্রচেষ্টাই আগামী দিনে নতুন ত্রিপুরা গড়াতে সক্ষম হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দপ্তরের সচিব পিকে গোয়েল, মুখ্য বাস্তুকার সুধন দেববর্মা।