প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন রাজীব ভট্টাচার্য। সরকারি গাড়ি ও দীর্ঘ কনভয় ব্যবহার কমিয়ে স্কুটি চড়েই বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছে বিজেপি রাজ্য সভাপতিকে। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই এই উদ্যোগ তাঁর। বিজেপির সকল কার্যকর্তাদের তিনি আহবান করেন জ্বালানি সাশ্রয়ে এগিয়ে আসার জন্যে। রাজ্যবাসীকেও উৎসাহিত করার জন্যে। রাজীব ভট্টাচার্যের এই পদক্ষেপকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। তাদের মতে, জননেতাদের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করবে এবং জ্বালানি সাশ্রয়ে উৎসাহ জোগাবে।