সর্বশেষ সংবাদ

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা জানিয়েছেন রাজ্যে পর্যাপ্ত জ্বালানী মজুদ রয়েছে।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা জানিয়েছেন রাজ্যে পর্যাপ্ত জ্বালানী মজুদ রয়েছে।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা জানিয়েছেন রাজ্যে পর্যাপ্ত জ্বালানী মজুদ রয়েছে। অযথা উৎকন্ঠার কোন বিষয় নেই। সেই সাথে পেট্রোল পাম্পে লাইন লম্বা করার কোন মানে নেই। যতটুকু প্রয়োজন ততটুকুই নেবার আহবান জানান মুখ্যমন্ত্রী। এদিকে জ্বালানির দাম বৃদ্ধি পেলেও সকাল থেকেই বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যায় উপচে পড়া ভিড়। বহু জায়গায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যানবাহনে তেল ভরতে দেখা যায় সাধারণ মানুষকে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও পড়তে পারে। তবে সেই সম্ভাবনা নাকচ করেছেন মুখ্যমন্ত্রী।

পরবর্তী খবর