সর্বশেষ সংবাদ

ধর্মনগর উপনির্বাচনে সদ্য নির্বাচিত বিজেপি দলের জহর চক্রবর্তী আজ রাজ্য বিধানসভার সদস্য হিসাবে শপথ গ্রহন করেছেন।

ধর্মনগর উপনির্বাচনে সদ্য নির্বাচিত বিজেপি দলের জহর চক্রবর্তী আজ রাজ্য বিধানসভার সদস্য হিসাবে শপথ গ্রহন করেছেন।

ধর্মনগর উপনির্বাচনে সদ্য নির্বাচিত বিজেপি দলের জহর চক্রবর্তী আজ রাজ্য বিধানসভার সদস্য হিসাবে শপথ গ্রহন করেছেন।  আজ বিধানসভার লবিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া তাকে সাংবিধানিক রীতি  শপথবাক্য পাঠ করান।  শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা,  বিজেপি প্রদেশ সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য,  পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ, শিল্প বানিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা,  পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী , বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়,    বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী,  জিতেন্দ্র মজুমদার, মীনা রানি সরকার, অন্তরা দেব সরকার,  রঞ্জিত দাস, সিপিআই ( এম) দলের সদীপ সরকার,  নয়ন সরকার,  কংগ্রেসের সদীপ রায় বর্মন,  প্রমুখ।

পরবর্তী খবর