ধর্মনগর সরকারি দ্বাদশমান বালিকা বিদ্যালয় থেকে বুধবার ৫৬ নং ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে নিযুক্ত ভোটকর্মীরা ভোট সামগ্রী সংগ্রহ করে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। আগামীকাল ৯ এপ্রিল সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ,যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৬,১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২,৩৮০ জন এবং মহিলা ভোটার ২৩,৭৬৩ জন। মোট ৫৫টি পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১১টি মডেল পোলিং স্টেশন এবং ১১টি সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত ভোটকেন্দ্র রয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয় এই তথ্য জানিয়েছেন,৫৬ নং ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক দেবযানী চৌধুরী। সাথে জেলা শাসক চান্দনী চন্দ্রান জানান, স্বচ্ছ ও সুষ্ঠ নির্বাচনে সর্বোপরি প্রস্তুত প্রশাসন।