অম্পিনগরে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার হাত ধরে বিজেপিতে সামিল হলেন ৪২৭ ভোটার। সমাবেশে তিনি বলেন এতদিন জনজাতিদের ভুল বুঝিয়ে ঠকিয়েছে মথা। আগামী দিনে মথা আর থাকবে না। এডিসিতে এবার সরকার করবে বিজেপি। আজ অম্পিনগরে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি কোন দলের উপর নির্ভরশীল না। তাই একাই ২৮টি আসনে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে বিভাজনের চেষ্টা করছে মথা। কিন্তু মানুষ তা গ্রহণ করছে না। মুখ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে এডিসিতে সরকার গড়বে বিজেপি। তিনি আরো বলেন, সরকার টাকা দিয়েছে এডিসি উন্নয়নের জন্য কিন্তু কোন কাজ হয়নি, হয়েছে লুটপাট। এখন এডিসিতে একটা স্বচ্ছ সরকার গঠন করার সময় এসেছে। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্য নেতৃত্ব।