সর্বশেষ সংবাদ

উন্নয়নের দীর্ঘ প্রতীক্ষা, আর সেই প্রতীক্ষা থেকেই এবার ক্ষোভে ফেটে পড়লেন ধনছড়া দেববর্মা পাড়ার গ্রামবাসীরা।

উন্নয়নের দীর্ঘ প্রতীক্ষা, আর সেই প্রতীক্ষা থেকেই এবার ক্ষোভে ফেটে পড়লেন ধনছড়া দেববর্মা পাড়ার গ্রামবাসীরা।

উন্নয়নের দীর্ঘ প্রতীক্ষা, আর সেই প্রতীক্ষা থেকেই এবার ক্ষোভে ফেটে পড়লেন ধনছড়া দেববর্মা পাড়ার গ্রামবাসীরা। আমবাসা আর.ডি ব্লকের অন্তর্গত এই গ্রামের বাসিন্দারা সোমবার গণ-অবস্থানে শামিল হন। তাদের সাফ কথা— বহুবার স্মারকলিপি দিয়েও মেলেনি সুরাহা। এবার আর শুধু আশ্বাস নয়, লিখিত প্রতিশ্রুতি না পেলে 'ভোট বয়কট' করার চরম সিদ্ধান্ত নিতে চলেছেন তারা। ধনছড়া দেববর্মা পাড়া  এলাকার গ্রামবাসীরা একজোট হয়ে আন্দোলনে নামেন। গ্রামবাসীদের অভিযোগ, গত অর্থ বছরেও তারা প্রশাসনিক স্তরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য দাবি জানিয়েছিলেন। তখন প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বর্তমানে কাজের কাজ কিছুই হয়নি। গ্রামবাসীদের  দাবি হলো এলাকার দীর্ঘদিনের দাবি সড়ক সংস্কার ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করা। এলাকায় গভীর নলকূপ স্থাপন। একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ।স্থানীয় এলাকায় মিনি মার্কেট স্টল তৈরি। কমিউনিটি হল মেরামত ও আনুষঙ্গিক সরঞ্জাম প্রদান। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে,  দাবি পূরণ না হলে তারা আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় 'ভোট বয়কট' করারও হুমকি দিয়েছেন।

পরবর্তী খবর