আজ ধর্মনগরে বিজেপির উত্তর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। মন্ত্রী সুধাংশু দাস, বিহারের এমএলএ মিথিলেশ তিভারি প্রমুখ। মুখ্যমন্ত্রীবলেন দিনটি উদযাপনের মধ্য দিয়ে আগামীর দিনগুলোতে সংগঠনকে আরও শক্তিশালী করে জনমানসে আস্থা অটুট রাখা, উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করা এবং ত্রিপুরাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করা হয়।