সর্বশেষ সংবাদ

আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রবিবার ১০ কুলাই চাম্পাহওর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমল দেববর্মার সমর্থনে আমবাসা মহকুমার অন্তর্গত কাঠালবাড়ি ভিলেজের ফণিন্দ্র কিশোর পাড়া এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রকাশ্য নির্বাচনী সমাবেশ।

আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রবিবার ১০ কুলাই চাম্পাহওর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমল দেববর্মার সমর্থনে আমবাসা মহকুমার অন্তর্গত কাঠালবাড়ি ভিলেজের ফণিন্দ্র কিশোর পাড়া এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রকাশ্য নির্বাচনী সমাবেশ।

আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রবিবার ১০ কুলাই চাম্পাহওর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমল দেববর্মার সমর্থনে আমবাসা মহকুমার অন্তর্গত কাঠালবাড়ি ভিলেজের ফণিন্দ্র কিশোর পাড়া এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রকাশ্য নির্বাচনী সমাবেশ। এই নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন জনজাতিদের উন্নয়ন একমাত্র বিজেপি সরকারের শাসনকালেই হচ্ছে। অনেকে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদেরকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। এদিন তিপ্রামথাকে এক হাত নেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা মথা দল বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণ করছে এবং পরিবেশকে অশান্ত করে তুলছে।  তিনি সকলের কাছে আবেদন রাখেন রাজ্যে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য।  কেননা শান্তি ছাড়া কোনভাবেই উন্নয়ন সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের জনজাতিদের উন্নয়ন শুধু বিজেপি সরকারই করছে। পূর্বতন সরকার গুলি জনজাতিদের উন্নয়নের জন্য কোন চিন্তা ভাবনা করেননি। তাই এবার এডিসিতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনজাতিদের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। নির্বাচনী জনসভা থেকে ১০ কুলাই চাম্পাহওর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমল দেববর্মাকে পদ্মচিনে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি পরিমল দেববর্মা, প্রাক্তন সংসদ রেবতি ত্রিপুরা প্রমুখ।

পরবর্তী খবর