সোমবার গোর্খাবস্তির এ আর ডি ডি দপ্তরের উদ্যোগে "দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা কর্মসূচি"র অঙ্গ হিসাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদবোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা। আজকের এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এ ধরনের সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসার জন্য দপ্তরের কর্মীদের ধন্যবাদ জানান মন্ত্রী এবং রক্তদাতাদের সম্মানিত করেন তিনি।