খোয়াই জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি দেবী দেববর্মনের পৌরহিত্য ভার্চুয়ালি দিশা বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রজত পান্থ, অতিরিক্ত জেলাশাসক অবেদানন্দ বৈদ্য, দুটি মহকুমার মহকুমা ম্যাজিস্ট্রেট, ছয়টি ব্লকের ব্লক আধিকারিক সহ প্রত্যেকটি সরকারি দপ্তরের আধিকারিক গন। বৈঠকে সাংসদ প্রত্যেকটি দপ্তরের আধিকারিকদের নিকট থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম গুলোর বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এই দিশা বৈঠকে সাংসদ জাতীয় সড়ক তৈরীর ধীরগতি নিয়ে অত্যন্ত বিরক্ত প্রকাশ করেন। পাশাপাশি সাংসদ কৃতি দেবী দেববর্মন জানান, খুব শীঘ্রই তিনি বন দপ্তর, প্রাণিসম্পদ বিকাশ দপ্তর এবং কৃষি দপ্তরের বিভিন্ন সরকারি প্রকল্পের কাজকর্ম গুলো পরিদর্শন করবেন। এই দিশা বৈঠকে সাংসদ প্রত্যেকটি সরকারি দপ্তরকে নির্দেশ দেন সরকারের উন্নয়নমূলক কাজ গুলো লক্ষ্যমাত্রা অনুযায়ী সঠিক সময়ে যেন শেষ করেন।