আগরতলার প্রজ্ঞা ভবনে বনদপ্তর ও ত্রিপুরা ডেঙ্গু মিশনের সহযোগিতায় এক উচ্চপর্যায়ের বাঁশ শিল্প পরামর্শ মূলক কর্মশালা উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি বলেন এই উদ্যোগ ত্রিপুরার বাঁশ ভিত্তিক শিল্পকে বাজারমুখি ও জলবায়ু সংবেদনশীল মূল্য শৃংখলে রূপান্তর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ। মন্ত্রী বলেন ত্রিপুরার বাস পর্যটন শিল্পের ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা পালন করছে। বিশেষ করে বাঁশের তৈরি রিসোর্ট পর্যটকদের কাছে আকর্ষণ বাড়াচ্ছে। তাই বাঁশ চাষের উপর জোর দেওয়া হয়েছে। যাতে রাজ্যেই বাঁশ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যায়। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে আরও বেশি করে বাঁশ ভিত্তিক শিল্প গড়ে তোলার ক্ষেত্রে শিল্পদোগীদের কাছে আহ্বান রাখেন তিনি ।