সর্বশেষ সংবাদ

কৈলাসহর দুর্গাপুর এলাকায় নির্মীয়মান ২০০ আসন বিশিষ্ট যুব আবাসের কাজ চলতি বছরের নভেম্বরের মধ্যেই শেষ হতে পারে বলে জানালেন ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

কৈলাসহর দুর্গাপুর এলাকায় নির্মীয়মান ২০০ আসন বিশিষ্ট যুব আবাসের কাজ চলতি বছরের নভেম্বরের মধ্যেই শেষ হতে পারে বলে জানালেন ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

কৈলাসহর দুর্গাপুর এলাকায় নির্মীয়মান ২০০ আসন বিশিষ্ট যুব আবাসের কাজ চলতি বছরের নভেম্বরের মধ্যেই শেষ হতে পারে বলে জানালেন ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়। বৃহস্পতিবার সকালে তিনি নির্মাণস্থল পরিদর্শনে এসে আধিকারিকদের সঙ্গে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। প্রায় ২০ কোটি টাকার ব্যয়ে নির্মিত এই যুব আবাসে আবাসন সুবিধার পাশাপাশি একটি কনফারেন্স হলও থাকবে। মন্ত্রী জানান, রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার সময় খেলোয়াড়দের থাকার সমস্যার সমাধান হবে এই প্রকল্প চালু হলে। যুব আবাসের পাশেই ১০০ আসন বিশিষ্ট একটি ওয়ার্কিং ওমেন হোস্টেলও নির্মাণাধীন। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে উদ্বোধন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

পরবর্তী খবর