সর্বশেষ সংবাদ

আগরতলার গভমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে ১৬ শয্যা বিশিষ্ট রেস্পিরিয়াও জেরিয়াট্রিক আইসিইউ, একই ছাদের তলায় প্রসূতি মায়েদের জন্য অপারেশন থেকে শুরু করে ইমারজেন্সি পরিষেবা প্রদান ও ট্রমা ওটি সেন্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

আগরতলার গভমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে ১৬ শয্যা বিশিষ্ট রেস্পিরিয়াও জেরিয়াট্রিক আইসিইউ, একই ছাদের তলায় প্রসূতি মায়েদের জন্য অপারেশন থেকে শুরু করে ইমারজেন্সি পরিষেবা প্রদান ও ট্রমা ওটি সেন্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে এখন সুপার স্পেশালিটি চিকিৎসা পরিষেবা ছাড়াও বিভিন্ন রোগের চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি ভাবে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফলে মানুষের এখন বহিরাজ্যে চিকিৎসার জন্য যাওয়ার প্রবণতা অনেকটাই কমেছে। তবে রাজ্যের চিকিৎসা পরিষেবার প্রতি মানুষের আরো আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে হবে। মুখ্যমন্ত্রী বলেন জিবি হাসপাতালে আইসিইউর সংখ্যা এখন বৃদ্ধি পেয়ে ১৫৬ হয়েছে সরকারের লক্ষ্য ৩২৬ টি করার। শয্যা সংখ্যা ৭০০ থেকে বেড়ে ১৪০০ হয়েছে। সুপার স্পেশালিটি নয়টি রয়েছে। আগামী দিনে তা আরো বাড়ানো হবে।

পরবর্তী খবর